ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:৫৭

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের দিগন্তজোড়া ফসলের মাঠে এখন বইছে সুগন্ধি আতব ধানের সুবাস। সোনালী ধানের শীষে রঙিন হয়ে উঠেছে মাঠের পর মাঠ। কৃষকের নিরলস পরিশ্রম আর অনুকূল আবহাওয়ায় চলতি আমন মৌসুমে আতব ধানের বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে বড় ধরনের কোনো রোগবালাই না থাকায় কৃষকদের মুখেও ফুটেছে তৃপ্তির হাসি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যার মধ্যে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সুগন্ধি জাতের আতব ধান আবাদ হয়েছে ৯ হেক্টর জমিতে এবং আগাম জাতের ব্রি ধান-৯০ চাষ হয়েছে ৬৫ হেক্টর জমিতে। ইতোমধ্যে আগাম জাতের ধান পেকে যাওয়ায় কর্তনের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে।

অনুকূল আবহাওয়ার পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থার সুফল পেয়েছেন স্থানীয় চাষিরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ২৫৭টি গভীর নলকূপ, ২০৮টি বিদ্যুৎচালিত ব্যক্তিগত পাম্প এবং নদী থেকে পানি উত্তোলনের জন্য ৪০টি এলএলপি পাম্পের মাধ্যমে জমিতে নিরবচ্ছিন্ন সেচ নিশ্চিত করা হয়। এ ছাড়া যথাসময়ে চারা রোপণ এবং সারের কোনো সংকট না থাকায় ধানের গুণগত মানও ভালো হয়েছে।

উপজেলার একডালা ইউনিয়নের দুধিয়া গ্রামের কৃষক মো. কামাল হোসেন জানান, তিনি এবার ১০ বিঘা জমিতে সুগন্ধি জাতের আতব ধান আবাদ করেছেন। বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে কাঙ্ক্ষিত ভালো ফলন মিলবে বলে তিনি আশাবাদী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. মোস্তাকিমা খাতুন জানান, কৃষকদের সুষম সার ব্যবহার ও সঠিক সময়ে চারা রোপণে নিয়মিত উঠান বৈঠক ও মাঠ পরিদর্শনের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। আগাম জাতের ধান কাটার পরপরই যেন কৃষকরা একই জমিতে সরিষা ও আলু আবাদ করতে পারেন, মূলত সেই লক্ষ্য থেকেই এই উদ্যোগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপা-আমনে সুগন্ধি আতব ধানের প্রত্যাশিত বাম্পার ফলন অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা