ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:৫৮

 গোপালগঞ্জের মুকসুদপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, প্রাণনাশের হুমকি এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবনের ছাদ ঢালাইয়ের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাকিবুল ইসলাম মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা মো. রাকিবুল ইসলাম পেশায় একজন শিক্ষক। একই এলাকার রফিকুল ইসলাম সুজন মীর (৩৪) ও বিল্লু (৬০)-এর সঙ্গে তাঁর বসতভিটার ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রাকিবুল ইসলামের অভিযোগ, ২০২৩ সালে বিবাদীরা তাঁর বসতবাড়ির জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে তিনি ২০২৫ সালের ২০ অক্টোবর মুকসুদপুরের বিজ্ঞ সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ৭ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা বিরোধপূর্ণ জমিতে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন। এ সময় রাকিবুল ইসলাম সেখানে গিয়ে নির্মাণ কাজে বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকার শুনে ছোট ভাই হাবিবুর রহমান (২৬) এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম। এঘটনায় হাবিবুর রহমান ও সম্রাট মোল্যাসহ কয়েক জনকে সাক্ষী করে মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাকিবুল ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম সুজন মীর বলেন, আমি আমার ক্রয়কৃত নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করেছি এবং ছাদ ঢালাই দিয়েছি। মো. রাকিবুল ইসলাম গং যে জায়গার দাবি করছেন, সেই দাগ এবং আমাদের দাগ আলাদা। তারা আমাদের অহেতুক হয়রানি করছে।

এমএসএম / এমএসএম

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা