ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অপরাধে ৬ কারখানার মালিককে অর্থদন্ড


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ৪:৪৩
মানিকগঞ্জের সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করার অপরাধে ৬ কারখানার মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।উপজেলার দরগ্রাম ইউনিয়নে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
 
এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা দড়গ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষকে ২০, দড়গ্রাম ঘোষ পাড়ার অজিত ঘোষকে ১৫ এবং বিমল ঘোষকে ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় অর্থদন্ড প্রদান ও আদায় করেন।
 
একই ধারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দড়গ্রাম ঘোষ পারার রমেষ গোষ, খুশী মোহন ঘোষ এবং ঋণ কুমার ঘোষ কে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও daআদায় করেন।
 
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, এরা সবাই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দুধ থেকে ছানা তৈরি করে আসছিলেন। এদের সবাইকে প্রাথমিক ভাবে সাবধান করে দেওয়া হয়েছে এবং যারা ডোবায় ছানা ঠান্ডা করে তাদের আগামী ৪ দিনের মধ্যে হাউজ তৈরি করতে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে পূনরায় তাদের কারখানায় অভিযান পরিচালনা করা হবে জানান তিনি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন