রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
ভারতে পাথরের অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং সেখানকার ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুনবন্দর স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। দীর্ঘদিন আমদানি কার্যক্রম স্থবির থাকায় বন্দরের প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। একই সঙ্গে বন্দরকেন্দ্রিক দুই শতাধিক ব্যবসায়ী পড়েছেন চরম আর্থিক ক্ষতির মুখে।
চর নতুনবন্দর স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন মিয়া জানান, গত মার্চ ২০২৬ থেকে স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের মতে, ভারতের ব্যবসায়ীদের পারস্পরিক দ্বন্দ্ব, পরিবহন পথে চাঁদাবাজি ও মূল্যের তারতম্যের কারণে ভারতীয় পক্ষ পাথর পাঠানো বন্ধ রাখে। সম্প্রতি ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন এবং উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছেন। সংকট নিরসন হলে আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় পাথর আমদানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ ৯ মাস আমদানি বন্ধ থাকায় পুরো বন্দর এলাকা একরকম স্থবির ও নির্জন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বন্দরকেন্দ্রিক বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্দরে পাথর লোড-আনলোড ও ভাঙার কাজে জড়িত নারী-পুরুষ শ্রমিকরা আয়-রোজগার হারিয়ে সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে না পেরে চরম হতাশায় ভুগছেন তাঁরা। দিনমজুর শ্রমিক আনোয়ারা বেগম ও তারা মিয়া জানান, দিনে সাড়ে চারশো টাকা মজুরিতে তাঁদের সংসার চলত; কিন্তু দীর্ঘদিন কাজ না থাকায় এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটছে।
অন্যদিকে ব্যবসায়ীরা জমি ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংকের ঋণের কিস্তি ও রাজস্ব পরিশোধ করতে গিয়ে প্রতি মাসে বড় অঙ্কের লোকসান গুনছেন। পাথর ব্যবসায়ী রহিম বাদশা জানান, ভারতে পাথরের দাম ও পরিবহন খরচ বেশি হওয়ায় স্থানীয় বাজারে তা সমন্বয় করা সম্ভব হচ্ছিল না। তবে উভয় দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি মো. অফিল মিয়া ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক চেয়ারম্যান বলেন, আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিক উভয় পক্ষই নিঃস্ব হয়ে পড়েছে। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ চলছে এবং এক সপ্তাহের মধ্যে আমদানি সচল হলে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বন্দরটি।
রৌমারী শুল্কগুদাম কর্মকর্তা (কাস্টমস ও ভ্যাট সার্কেল) মো. জিল্লুর রহমান জানান, বাংলাদেশের প্রশাসনিক বা রাজস্ব কার্যক্রমে কোনো সমস্যা নেই। জটিলতা তৈরি হয়েছিল ভারতের অভ্যন্তরীণ কারণে। ব্যবসায়ীদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমদানি কার্যক্রম স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার