ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৯-১১-২০২৬ বিকাল ৫:৫

চট্টগ্রামের হাটহাজারীতে বন উজাড় ও বনভূমি দখল প্রতিরোধে বন বিভাগের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়ভাবে নির্বিচারে গাছ কাটা ও বনভূমি দখলের উদ্বেগজনক অভিযোগ বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে দিন দিন উজাড় হচ্ছে পাহাড়ি সবুজ অরণ্য, চরম ঝুঁকির মুখে পড়ছে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য।

অভিযোগ উঠেছে, হাটহাজারী বন বিভাগে কর্মকর্তা আয়ুব আলী দায়িত্ব নেওয়ার পর থেকে বনদস্যু ও কাঠ পাচারকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর অভিযান পরিচালনা করা হয়নি। বনভূমি রক্ষায় নিয়মিত তদারকি, অবৈধ দখলদার উচ্ছেদ এবং কাঠ পাচার বন্ধে দায়িত্বশীল উদ্যোগের অভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা সাম্প্রতিক অভিযানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ওই বন কর্মকর্তার কাছ থেকে দায়সারা জবাব পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে। তিনি দু-একটি অভিযানের কথা মৌখিকভাবে দাবি করলেও উদ্ধারকৃত কাঠ, জব্দ তালিকা কিংবা সুনির্দিষ্ট কোনো দৃশ্যমান তথ্য উপস্থাপন করতে পারেননি।

স্থানীয়দের একাংশের অভিযোগ, বন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের চরম গাফিলতি ও তদারকির অভাবেই অসাধু চক্র অবাধে বৃক্ষনিধন ও ভূমি দখলের সুযোগ পাচ্ছে। এমনকি সংশ্লিষ্টদের সঙ্গে অনৈতিক সমঝোতার মাধ্যমেও অবৈধ কার্যক্রম পরিচালিত হওয়ার সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

পরিবেশ সচেতন মহলের দাবি, হাটহাজারীতে বন উজাড় ও ভূমি দখলের সার্বিক অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে গত কয়েক মাসে পরিচালিত অভিযানের প্রকৃত সংখ্যা, জব্দ করা বনজ সম্পদ, মামলার অগ্রগতি এবং উদ্ধারকৃত ভূমির পরিমাণ জনসমক্ষে প্রকাশ করা জরুরি। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ জবাবদিহি নিশ্চিত করে পরিবেশ বিধ্বংসী চক্রের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

এমএসএম / এমএসএম

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা