জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
দেশের সেরা উদ্যোক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগ্রো ওয়ান এর এমডি আত্রাইয়ের কৃতি সন্তান মোঃ সামিউল ইসলামকে জাতীয় যুব পুরস্কার ২০২৬ প্রদান করেন গত ১ নভেম্বর। এ উপলক্ষে গত মঙ্গলবার (৩ নভেম্বর) এগ্রো ওয়ান পরিবার বগুড়ায় আয়োজিত এক সমাবেশে মো. সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান করেন। এগ্রো ওয়ান পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও "আত্রাই" পত্রিকা পরিবারের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ফরিদুল আলম পিন্টু ও সহকারী সম্পাদক -উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবু তাঁকে ফুলের তোড়া উপহার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রো ওয়ান এর প্রধান উপদেষ্টা মোঃ মোছাদ্দেক হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন এগ্রো ওয়ান পরিবারের সদস্য নাজমুল সাকিব, ডিএস জাহিদুল ইসলাম, আনাছ বিন হাবিব, দীপা মন্ডল, ইশরাত জাহান এশা, গোলাম রাব্বানী, নিতাই চন্দ্র প্রামাণিক, তৌফিক হাসান, মানস কুমার, সোনামুনি, আত্রাই পত্রিকার সম্পাদক ফরিদুল আলম পিন্টু, সহকারী সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিএস জাহিদুল ইসলাম। এগ্রো ওয়ান এর এমডি মোঃ সামিউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এ পুরস্কার আমার একার নয়, আপনাদের সকলের সহযোগিতায় পুরস্কারটি পেয়েছি, এ আনন্দের সবাই অংশীদার। মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে এ পুরস্কারটি পেয়ে আমি উজ্জীবিত হয়েছি। এ প্রেরণা আমার কাজের গতিকে বহুগুণ বাড়িয়ে দিবে। শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার