লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় ইতালি প্রবাসী বোনের মালিকানাধীন ৬ শতক জমি জবরদখলের অপচেষ্টা, বসতঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে স্থানীয় এক দম্পতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর দুই ভাই। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে স্থানীয় ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাই মো. মুছা মোল্যা। এ সময় তাঁর অপর ভাই ইব্রাহিম মোল্যাও উপস্থিত থেকে একই অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মুছা মোল্যা অভিযোগ করে বলেন, তাঁর আপন বোন খালেদা বেগম দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে লক্ষ্মীপাশা মৌজার বিরোধপূর্ণ জমিটি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছেন স্থানীয় লতা বেগম ও তাঁর স্বামী বেলাল আহমেদ। পারিবারিক দলিলের বিবরণ তুলে ধরে তিনি জানান, তাঁদের মা আমেনা বেগম ২০১৮ সালের ১৪ মার্চ রেজিস্ট্রিকৃত হেবা ঘোষণাপত্রের মাধ্যমে মেয়ে খালেদা বেগমের নামে জমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ইতালি যাওয়ার পূর্বে খালেদা বেগম জমির সীমানা নির্ধারণ করে সেখানে একটি টিনের ছাউনি ও বেড়ার ঘর নির্মাণ করেন এবং জমিটির সার্বিক দেখভালের দায়িত্ব ভাই মুছা মোল্যাকে দিয়ে যান। সেই থেকে মুছা মোল্যা জমিটি নিয়মিত ভোগদখল ও তদারকি করে আসছেন। তিনি আরও উল্লেখ করেন, জমিটি খালেদা বেগমের নামে যথানিয়মে নামজারি সম্পন্ন হয়েছে এবং নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হচ্ছে।
মুছা মোল্যা লিখিত বক্তব্যে আরও অভিযোগ করেন, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৮টার দিকে লতা বেগম ও তাঁর স্বামী বেলাল আহমেদ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটাসহ অতর্কিতভাবে জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা জমিতে থাকা টিনের ঘরটি উচ্ছেদের চেষ্টা চালান এবং নবনির্মিত ইটের সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেন। ঘটনার সময় বাধা দিতে গেলে মুছা মোল্যাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ দখল প্রতিহত করতে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির আবেদন করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে মুছা মোল্যা ও ইব্রাহিম মোল্যা প্রশাসনের কাছে জমিটির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন করে জমি জবরদখল ও স্থাপনা ভাঙচুর প্রতিরোধে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। এদিকে ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আদালতের ১৪৪ ধারা ভঙ্গের খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ