ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ বিকাল ৫:৪৩

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উত্তরখান থানার হেলাল মার্কেটের দোবাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের নবম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে, আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামী আমিনুর রহমান ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছেন। 

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিহতের চাচা মো. সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে আমিনুর রহমানের সঙ্গে সানজিদার বিয়ে হয়। বিয়ের আগে তারা দুজনই পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতে বিয়ে করেন তারা। প্রায় সাত-আট মাস আগে ভালো ভবিষ্যতের আশায় ঢাকায় এসে উত্তরখানের ওই বাসায় ভাড়া থাকছিলেন। তাদের বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল।

তিনি আরও জানান, সানজিদার গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তার বাবা এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে সানজিদা ছিলেন সবার ছোট। ঘটনার পর তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন পরিবারের সদস্যরা।

মেয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা এবিএম শফিকুল ইসলাম। তিনি বলেন, পরিবারের অমতে মেয়েটি বিয়ে করলেও তার সুখের কথা চিন্তা করে তারা বিয়ে মেনে নিয়েছিলেন। মেয়ের সংসার ভালো চলবে-এ আশায় নিয়মিত টাকাও পাঠাতেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মাইয়াডারে মাইরা ফালাইলো।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

aliul / aliul

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ