ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ বিকাল ৭:২৪

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ২৫ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস ।

aliul / aliul

ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে