ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ বিকাল ৭:৪১

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে সোমবার বিকেল থেকে রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর, রামপুরা, খিলগাঁও ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে সামান্য।

মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।

aliul / aliul

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

সরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে

বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন

ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর