ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ বিকাল ৭:৪৯

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্টেশনটি। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুনরায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়। বর্তমানে যাত্রীরা নিরবচ্ছিন্নভাবে স্টেশনে প্রবেশ ও বের হতে পারছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পরপরই যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় রেখে কিছু সময়ের জন্য স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তা আবার চালু করা হয়।

এর আগে আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে থেমে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এছাড়া শিল্পাঞ্চল এলাকার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

aliul / aliul

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

সরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে

বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন

ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর