ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ রাত ৮:৪১

দেশের ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চাহিদা পূরণে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও সমন্বিতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পুষ্টি খাতের সংশ্লিষ্টরা। তাদের মতে, সবার জন্য মানসম্মত ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগগুলোকে সরকারের বিদ্যমান কর্মসূচি ও স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এগিয়ে নিতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (ব্র্যাক জেপিজিএসপিএইচ) আয়োজিত যৌথ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

লালমনিরহাট শহরে ‘হেলদি ভিলেজ’ পদ্ধতির কার্যকারিতা পর্যালোচনা করে এ গবেষণাটি পরিচালনা করা হয়। ‘ফ্রম সিস্টেমস টু কমিউনিটিজ: আন্ডারস্ট্যান্ডিং পাথওয়েজ অব চেঞ্জ ইন দ্য হেলথ ভিলেজ ইন আরবান প্রোগ্রাম’ শীর্ষক গবেষণায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ এবং বেসরকারি উদ্যোগের ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য, পুষ্টি সেবা ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো. রিজওয়ানুর রহমান বলেন, জনস্বাস্থ্য ও পুষ্টি খাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সরকার ও বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে বিদ্যমান স্বাস্থ্যকর্মী ও সেবাদানের সক্ষমতা দেশের ক্রমবর্ধমান জনস্বাস্থ্যের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়। এ বাস্তবতা স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) গুরুত্বকে নতুন করে তুলে ধরে। তিনি স্বাস্থ্যসেবার মান বাড়াতে বেসরকারি খাতের সব উদ্যোগকে সরকারের মূল কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে সমন্বয় করার ওপর জোর দেন।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক ড. মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য প্রধানত বেসরকারি সেবাদানকারীদের ওপর নির্ভরশীল। তাই সবার জন্য সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে বেসরকারি খাতের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে তাদের জাতীয় স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত করা জরুরি।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ড. লরা রাইখেনবাখ বলেন, গবেষণায় দেখা গেছে, স্থানীয়ভাবে প্রশিক্ষিত নারীরা সাধারণ পরিবার ও সরকারি স্বাস্থ্যব্যবস্থার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন বা সংযোগ তৈরি করতে পারেন। ম্যাক্স ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারত্ব নীতি নির্ধারণ, কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা এবং প্রকল্পের অর্থায়ন শেষ হওয়ার পরও প্রয়োজনীয় পুষ্টিসেবা অব্যাহত রাখার ক্ষেত্রে একাডেমি ও বেসরকারি সংস্থার সহযোগিতার গুরুত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম তারিকুল ইসলাম জানান, প্রমাণভিত্তিক নানা উদ্যোগ বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে তাঁদের সংস্থা। ব্র্যাক জেপিজিএসপিএইচের সঙ্গে পরিচালিত গবেষণায় দেখা গেছে, বেসরকারি খাত এবং প্রান্তিক পর্যায়ের নারী ক্ষুদ্র উদ্যোক্তারা স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এমনকি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এ ধরনের দূরদর্শী উদ্যোগের সুফল দীর্ঘ মেয়াদে ধরে রাখা সম্ভব।

মিশ্র-পদ্ধতিতে পরিচালিত এ গবেষণায় উঠে এসেছে যে, মানুষের মধ্যে গড়ে ওঠা বিশ্বস্ত সামাজিক সম্পর্ক শিশুদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখে। লালমনিরহাটে হেলথ প্রোমোটিং এজেন্টরা (এইচপিএ) নিয়মিত বাড়ি বাড়ি পরিদর্শন, রান্নার প্রদর্শনী আয়োজন এবং মায়েদের শিশুকে সঠিকভাবে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সরাসরি সহযোগিতা করেছেন। এভাবে মাঠপর্যায়ে শিশুদের পুষ্টিচর্চার উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন তাঁরা।

অনুষ্ঠানে গবেষণার সরেজমিন মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন হেলথ প্রোমোটিং এজেন্ট লতা রানী।

aliul / aliul

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

সরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে

বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন

ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর