ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান


ঝালকাঠি প্রতিনিধি photo ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৬ রাত ১১:৪৬

ঝালকাঠিতে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় চার সেতু, সড়ক উন্নয়ন, ৪৩ কিলোমিটার খাল খনন ও ১৭ হাজার বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গ্রামীণ সড়ক নেটওয়ার্ক জোরদার করতে সদর উপজেলার শেখেরহাট এলাকায় দুটি প্যাকেজে প্রায় ৭ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে চারটি সেতু নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে প্রথম প্যাকেজের আওতায় ১২ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতু ও ১৪ মিটার দীর্ঘ একটি স্ল্যাব সেতুর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় প্যাকেজের আওতায় ১৫ মিটার দীর্ঘ একটি আরসিসি স্ল্যাব ও ১৬ মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণকাজ পুরোদমে চলছে।

একই সঙ্গে জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তারুলী-নৈকাঠি ৬ কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়নকাজ এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কেওড়া ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান গতি আসবে।

যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে জেলায় ৪৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন সড়কের দুই পাশে ১৭ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা পরিচর্যার মাধ্যমে দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে।

ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন অবকাঠামো মজবুত করতেই সমন্বিত এসব কাজ চলছে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ জানান, সড়ক, সেতু, হাটবাজার উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ