ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে অটোরিকশা আটক নিয়ে বিরোধে পুলিশের ওপর হামলা, নারীসহ আহত ৫


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:৫

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলায় এক নারী সদস্যসহ সদর থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন, লিটন ও এক নারী পুলিশ সদস্য। তাঁদের লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চালকসহ আমতলা এলাকায় পাঁচ ব্যক্তি আটক করে। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের ধাওয়া দেয়। স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) এবং অপর পক্ষের রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করতে সক্ষম হলেও বাকি চারজন পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ আটক দুজনকে নিজেদের হেফাজতে নিতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয় এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার দাবি তোলে। এ নিয়ে পুলিশের সঙ্গে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয়ে গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দায়িত্ব পালনরত পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুজনকে থানায় নিয়ে আসে।

পুলিশের হেফাজতে থাকা রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং অটোরিকশাচালক এরশাদুল হক ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুপক্ষের মধ্যে পূর্বশত্রুতা ছিল। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে আগুনে পুড়ল দুটি ঘর, মারা গেল দুটি গরু

কলমাকান্দা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি শামীম ও সম্পাদক ওবাইদুল

বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন

লালমনিরহাটে অটোরিকশা আটক নিয়ে বিরোধে পুলিশের ওপর হামলা, নারীসহ আহত ৫

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন