ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:৯

বাল্যবিয়ে প্রতিরোধ এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার প্রত্যয়ে রাজশাহীর বাঘায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ‘স্বপ্নকে ছুঁয়ে দেখি’ (পর্ব-১) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামে স্বপ্নসারথি কিশোরী দলের ৩২ জন সদস্যের অংশগ্রহণে এ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উপজেলা কর্মকর্তা মো. মোমিনুল ইসলামের পরিচালনায় সেশনে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সিও সেলপ মো. মমিনুল ইসলাম।

সেশনে কিশোরীদের ব্যক্তিগত জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, বাধা অতিক্রমের কৌশল এবং স্বপ্ন বাস্তবায়নে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব সক্ষমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস জোরদার এবং ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুভূতি প্রকাশ করে অংশগ্রহণকারী কিশোরী তাহরিমা, আসমা, লাবিবা, জামিয়া ও মালিহা জানায়, এই সেশনের মাধ্যমে তাদের মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে। জীবনের লক্ষ্য অর্জনে কীভাবে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে তারা স্পষ্ট দিকনির্দেশনা পেয়েছে।

আয়োজকদের মতে, কিশোরীদের জীবন দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পেলে তারা বাল্যবিয়ের ঝুঁকি সফলভাবে মোকাবিলা করে নির্বিঘ্নে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত