ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কলমাকান্দা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি শামীম ও সম্পাদক ওবাইদুল


শেখ নাহিদ photo শেখ নাহিদ
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:৯

নেত্রকোণার কলমাকান্দা প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ প্রকাশ করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. ওবাইদুল হক পাঠান।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী পরিষদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে সংশোধিত গঠনতন্ত্র-২০২৪-এর ৪৪ ধারা অনুযায়ী নতুন পরিষদ গঠিত হয় এবং ৩১ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মো. এনামুল হক তালুকদার (দৈনিক ভোরের কাগজ), সহসাধারণ সম্পাদক মো. রিপন মিয়া (বিএমএফ টেলিভিশন), কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম মামুন (ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক আব্দুর রশিদ (দৈনিক মানবজমিন) এবং আইসিটি সম্পাদক রিনা হায়াৎ (দৈনিক জনতা)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রশিদ আকন্দ (স্বদেশ সংবাদ), প্রান্ত সাহা বিভাস (দৈনিক যুগান্তর), মাকসুদুর রহমান বিপ্লব (দৈনিক সবুজ) এবং আব্দুল্লাহ আল রোমান (দৈনিক ঢাকা)।

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ছাড়া পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিক মো. জাফর উল্লাহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘আমরা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে’ স্লোগানে পরিচালিত কলমাকান্দা প্রেসক্লাবের এই নতুন নেতৃত্বের মাধ্যমে পেশাগত মর্যাদা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও বেগবান হবে বলে প্রত্যাশা স্থানীয় সংবাদকর্মীদের।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত