মতলব উত্তরে আগুনে পুড়ল দুটি ঘর, মারা গেল দুটি গরু
চাঁদপুরের মতলব উত্তরে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে এক কৃষকের জ্বালানি রাখার ঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু আগুনে পুড়ে মারা গেছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে। এতে তাঁর প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মধ্যরাতে হযরত আলীর জ্বালানি রাখার দোচালা ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর কাজে নামেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি ঘর এবং গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার জানান, আগুনে তাঁর দোচালা ঘর, গোয়ালঘর এবং আসবাবপত্র পুড়ে নিঃস্ব হয়ে গেছেন। গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরুকে বের করার সুযোগ মেলেনি। শেষ সম্বল হারিয়ে এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
মতলব উত্তর ফায়ার স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন বলেন, রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোয়ালঘর ও জ্বালানি রাখার ঘরটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি দুটি গবাদি পশু মারা গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ