সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা নিউ মার্কেটের অস্থায়ী কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোজাম্মেল হক তোজাম বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশপ্রেমিক মেজর জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের কারাগার থেকে মুক্ত করা হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই এ দেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং তিনি সম্মুখসমরে বীরত্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ নূর মোহাম্মদ পাড়, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম খান, ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ