ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:১২

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে উপজেলার সাদ্দাম মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মোফাখারুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন (বাবু), উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমান (মিন্টু), সদস্যসচিব মো. মাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল (মনা) এবং সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত