ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:১২

কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ মোট ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের কয়েকটি দোকানে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা মালামাল, কম্পিউটার সামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী এতে প্রায় ২০ লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত