খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
নেত্রকোণার খালিয়াজুরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেয়াল লিখন ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।
গত রবিবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলার মেন্দিপুর ইউনিয়নের হাওর এলাকায় ৩০ থেকে ৪০ জনের একটি দল এ ঝটিকা মিছিল বের করে। পরে ওই দিন দিবাগত রাতে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় ও উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে বহন করা ব্যানারে স্থানীয় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কয়েকজন নেতার ছবি দেখা যায়। মিছিলকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে উপজেলার কৃষ্ণপুর এলাকায় সংগঠনটির পক্ষ থেকে দেয়াল লিখনও করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে ১০ নভেম্বর সারাদেশে ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে এ ঝটিকা মিছিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিছিলটি দিনের বেলায়, বিশেষ করে বিকেলের দিকে হাওর এলাকায় অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হলেও এর সুনির্দিষ্ট সময় ও স্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, বিষয়টি তাঁদের জানা নেই। বিস্তীর্ণ হাওর এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ