মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
ফরিদপুরের মধুখালীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার মানোন্নয়নে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে ইউএনও বলেন, প্রাক-নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য হলে কোনো শিক্ষার্থীকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক, সামাজিক কিংবা প্রভাবশালী ব্যক্তির সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান, সরকারি আইনউদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী এবং জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পদকপ্রাপ্ত দুই গুণী শিক্ষক—কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও সরকারি আইনউদ্দীন কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ টিপু সুলতানকে সম্মাননা দেওয়া হয়।
পরে সরকারি আইনউদ্দীন কলেজের অঞ্জনা রাণী কুন্ডু ও পূজা, আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের ফাতেমা আক্তার কথা, আয়েশা সামী কলেজের লামিয়া আক্তার মীম এবং সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের তানহা ইসরাত তামিমাকে জিপিএ-৫ পাওয়ায় সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষভাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি