মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারটি আসন পুড়ে গেছে। একই রাতে মোহনগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও তাঁর ভাই সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে অগ্নিসংযোগসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতার বাসাবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সোয়া ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ড’ নম্বর বগিতে ধোঁয়া ও আগুন দেখতে পান রেলকর্মীরা। পরে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার ও স্থানীয় মসজিদের মুসল্লিদের সহায়তায় ট্রেনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে বগিটির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসন ক্ষতিগ্রস্ত হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, এর আগে রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা, যা স্থানীয়রা নিভিয়ে ফেলেন।
এদিকে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় সাবেক প্রধান বিচারপতি ও সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। প্রায় একই সময়ে স্টেশনের বিপরীত পাশে সাবেক পৌর মেয়র ও নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, তাঁর ভাই সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল এবং নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তর বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁর বাড়িঘরে তৃতীয়বারের মতো হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাট করা হয়েছে।
তবে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন জানান, বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এই হামলা-ভাঙচুরের সঙ্গে যুক্ত নন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়টি রেলওয়ে পুলিশ খতিয়ে দেখছে। রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও প্রকাশের পর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বিভিন্ন বাড়িঘরে হামলা, ভাঙচুর ও কিছু আসবাবপত্রে আগুন দেওয়ার অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি