পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
বরেন্দ্র জনপদ হিসেবে পরিচিত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠে মাঠে এখন সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালী ধানের সমারোহে কৃষকদের চোখেমুখে দেখা যাচ্ছে ভালো ফলনের প্রত্যাশা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পত্নীতলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে সুগন্ধি আতব ধানের আবাদ হয়েছে। ফলন ভালো রাখতে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
চলতি মৌসুমে উপজেলায় মূলত ব্রি ধান-৩৪ ও চিনি আতপ জাতের ধানের চাষ বেশি হয়েছে। অনুকূল আবহাওয়ায় প্রতি বিঘায় গড়ে ১২ থেকে ১৪ মণ পর্যন্ত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে উপজেলার পদ্মপুকুর, কাঞ্চন ও নাদৌড়সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, এসব এলাকার উঁচু ও মাঝারি জমি সুগন্ধি ধান চাষের উপযোগী হওয়ায় কৃষকরা অন্য জাতের বদলে আতপ ধানের আবাদেই ঝুঁকেছেন। তবে মৌসুমের মাঝামাঝি পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন চাষিরা।
নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো. আ. সামাদ বলেন, তিনি প্রায় ১০ বিঘা জমিতে সুগন্ধি আতব ধানের আবাদ করেছেন। ফলন ভালো দেখা গেলেও বাড়তি সেচের কারণে খরচ কিছুটা বেশি হয়েছে।
পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন জানান, আউশ ধান কাটার পর সহজেই সুগন্ধি আতপ ধানের আবাদ করা যায়। বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম বজায় থাকলে কৃষকরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
এমএসএম / এমএসএম
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি