খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড় সংলগ্ন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর চিকিৎসাকেন্দ্রগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর একের পর এক হামলা, হুমকি ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে চিকিৎসক, নার্স ও সাধারণ কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যসেবা খাতের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, খুলনা মেডিকেল ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব, চিকিৎসক মেহেদী হাসান ও তাজ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স ও কর্মচারীরা।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম জানান, আনুষ্ঠানিক অভিযোগ না থাকলেও সিসিটিভি ফুটেজ দেখে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তায় পুলিশ মাঠে তৎপর রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি