ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:২৫

‘সত্য, সরাসরি, সবার আগে’ স্লোগানকে ধারণ করে নেত্রকোণায় নানা আয়োজনের মধ্য দিয়ে সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় নেত্রকোণা জেলা শিশু পরিবারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনপিবি নিউজের নেত্রকোণা জেলা প্রতিনিধি সোহেল মিয়া এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি পারভেজ ইমরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি তানভীর হায়াত খান, চ্যানেল ওয়ান ও আগামীর সময়ের জেলা প্রতিনিধি রানা আকন্দ, মানবজমিনের মোশরফ হোসেন সজিব, গ্রীন টিভির হৃদয় রায় সজিব, দৈনিক জবাবদিহির নাজমুল ইসলাম, খবর নেত্রকোণার সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন, দৈনিক ঐশী বাংলা ও নেত্র টুডের প্রণব রায় রাজু এবং চ্যানেল ২১-এর দুর্জয় খান সোহেল।

অনুষ্ঠানে আরও অংশ নেন নেত্রকোণা জেলা শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারিক হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে এনপিবি নিউজ পাঠক ও দর্শকের মাঝে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

এমএসএম / এমএসএম

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ