ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অপপ্রচারের প্রতিবাদে সাবেক ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১:৫৭

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে বলে দাবি করেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান জানান, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম এবং ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে মামলার আসামিরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। তাঁর দাবি, মূলত মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাবেক এই জনপ্রতিনিধি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের আমলে দলটির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, অন্যথায় পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে এবিএম আখতারুজ্জামান শাহজাহান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন