ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ২:২৬

‘আমার চৌদ্দ বছরের একমাত্র ছেলে হাসপাতালের বিছানায় শুয়ে মেশিনের সাহায্যে শ্বাস নিচ্ছে। গত রাতে ৯টার দিকে নিজের হাতে ওর পছন্দের খাবার খাইয়ে এসেছিলাম। এরপর আর ওর সঙ্গে কথা হয়নি। কিন্তু আমার সেই হাসিখুশি ছেলেটি আজ নির্বাক।’

মঙ্গলবার (১০ নভেম্বর) কথাগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ১৪ বছর বয়সী আজিজুল ইসলাম সিয়ামের মা সোনিয়া আক্তার। সন্তানের সুস্থতার আশায় আইসিইউর সামনে বসে আছেন মা। চিকিৎসকদের কাছ থেকে ছেলের শারীরিক অবস্থার খবর জানার অপেক্ষায় কাটছে তার প্রতিটি মুহূর্ত।

সোনিয়ার সঙ্গে এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান, গতকাল (সোমবার) রাত ৯টার দিকে ছেলের জন্য খাবার দিয়ে এসেছিলেন তিনি। তখনো বুঝতে পারেননি, কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের এমন অবস্থা হবে। এরপর থেকে আর ছেলের সঙ্গে কথা হয়নি। চিকিৎসকদের কাছে বারবার ছেলের শারীরিক অবস্থার কথা জানতে চাইছেন। তারা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ছেলে লাইফ সাপোর্টে আছে, দোয়া করতে হবে।

সোনিয়া বলেন, মেশিনের সাহায্যে ওর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। পেটের ভেতরের গ্যাস পরিষ্কারের জন্য ওয়াশ করা হয়েছে। একজন মা হিসেবে সন্তানের এমন অবস্থা দেখা কতটা কষ্টের, তা ভাষায় বোঝাতে পারব না। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, আমার মানিককে সুস্থ করে আবার আমার কোলে ফিরিয়ে দিন।

আগুনের ধোঁয়ায় সিয়ামের ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ আরও তিন শিক্ষার্থী খায়রুল (২২) , ইউসুফ (১৭) ও জোবায়ের পাঠান (১৭) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বেলা ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন বলেন, গুরুতর রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তিনি আরও বলেন, চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

aliul / aliul

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা

ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’

সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান

বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস

লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত