ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজধানীর ধানমন্ডি-৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল ও চিরকুট উদ্ধার হয়েছে। সেই সঙ্গে ধানমন্ডি সিটি কলেজ সংলগ্ন এক জায়গায় আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি-৩২ নাম্বার শেখ মুজিবের বাড়ির সামনে ককটেল ও চিঠি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ জানান, সংবাদ পেয়ে পুলিশ স্থানটি ঘিরে রাখে। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশের ককটেল দুটির খবর পায় পুলিশ। এরপর ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটে খবর দিলে তারা এসে ককটেল দুটি উদ্ধার করে দুপুর ১২টা ৫০ মিনিটে নিয়ে যায়।
এর আগে ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পৌঁছায় ধানমন্ডি-৩২।
ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ককটেল উদ্ধার হয়েছে।
ধানমন্ডি-৩২ নাম্বারের ককটেলের সঙ্গে চিরকুটের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওটা চিঠি না। একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা, জয় বাংলা। প্রজন্ম-৭১।
aliul / aliul
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা
ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’
সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান
বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি