ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ২:২৯

শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে আগামী বছরের শুরুতে পাইলট প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাকসহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলা হয়েছিল। এ নিয়ে প্রস্তুতিও ছিল। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা সেই সুবিধা পায়নি।

আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে কি না এবং এ বিষয়ে আগে নেওয়া পাইলট প্রকল্পটি বহাল আছে কি না, জানতে চান ওই সাংবাদিক।

উত্তরে জাহেদ উর রহমান বলেন, পাইলট প্রকল্পটি কার্যকর হবে। আগামী বছরের শুরুতে এটি চালু করা হবে।

তিনি বলেন, একটা বড় প্রকল্পের একটা পাইলট হওয়া উচিত। পাইলটটাই কার্যকর হবে। আগামী বছরের শুরুতে, আমি নিশ্চিত করছি।

aliul / aliul

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা

ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’

সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান

বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস

লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত