ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৫-১০-২০২১ বিকাল ৫:৪
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প' এর আওতায় শিক্ষার্থীদের জন্য শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার গাজীপুর সরকারি মহিলা কলেজে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া'র  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা  প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ড. এবিএম ইসমাইল হোসেন খান, গাজীপুর জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জাকিয়া সুলতানা, নাগরিক প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
 
অনুষ্ঠানে শব্দ দূষণ বিষয়ে মূল আলোচনা উপস্থাপনা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন। শব্দ দূষণের কারণ, প্রতিকার এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;