ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফিল্ড সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ১১ নভেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফিল্ড সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী ও স্থানীয় সাংবাদিকরা। কর্মশালায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ, তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁদের ধারণা দেওয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ১০ ও ১১ নভেম্বর—এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে, যাতে তাঁরা যথাযথভাবে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে পারেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার