ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৩:৫২

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানে কুড়িগ্রামে সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের জেলা কো-অর্ডিনেটর মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সবার। এ দেশে জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মপালন ও নিজস্ব সংস্কৃতি চর্চার অধিকার রয়েছে। সংবিধান ও আন্তর্জাতিক আইনে এগুলো স্বীকৃত হলেও উগ্রবাদী তৎপরতার কারণে মানুষের মতপ্রকাশ ও মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই দেশব্যাপী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক হায়দার আলী চিশতি, সাবেক সরকারি কর্মকর্তা ও লেখক আব্দুস সালাম, কুড়িগ্রাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. আব্দুর রফিক, সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও সংগঠক আফরোজা বেগম আলপনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর

মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা

কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে পার

কুড়িগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় শরীয়তপুরের ডামুড্যায় পোনামাছ অবমুক্ত

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ