রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে পার
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে তাঁকে পেছনের ফটক দিয়ে বের করে গন্তব্যে পাঠানো হয়।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে সড়কপথে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেছিলেন। অবতরণের মাত্র পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনের অংশে দুটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখে এক ব্যক্তি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে মন্ত্রীকে অবহিত করা হয় এবং নিরাপত্তার স্বার্থে তাঁকে মূল ফটক ব্যবহার করতে না দিয়ে পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি নির্বিঘ্নে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর এলাকা থেকে গ্রেনেডসদৃশ বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর ধরন ও কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ
উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর
মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা
কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫
এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা