মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা
প্রবাসজীবনের ব্যস্ততা আর হাজার মাইলের দূরত্ব পেছনে ফেলে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দুবাই প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মতিয়ার রহমান। তাঁর নিজস্ব অর্থায়নে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতি মাসে সাত শতাধিক দরিদ্র পরিবারের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী ও অনুদান বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার দিগনগর ইউনিয়নের খানজাপুর গ্রামে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
জানা গেছে, প্রতি মাসের ১০ তারিখে তিনি দেশে এসে নিজস্ব উদ্যোগে তৈরি করা রেশন কার্ডধারী সুবিধাভোগীদের হাতে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও লবণসহ পাঁচ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেন। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রতি মাসে ৭০০-এর বেশি পরিবার নিয়মিত উপকৃত হচ্ছে।
সহায়তা প্রদানকালে মতিয়ার রহমান বলেন, যতদিন বেঁচে থাকবেন, সাধ্যমতো এলাকার গরিব ও দুস্থ মানুষের পাশে থেকে যাবেন। মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় পরিবারের কষ্ট কিছুটা লাঘব করাই তাঁর প্রধান উদ্দেশ্য।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসে থেকেও প্রতি মাসে নিয়মিত এলাকায় এসে এমন মানবিক উদ্যোগ পরিচালনা করা অত্যন্ত প্রশংসনীয় দৃষ্টান্ত। সমাজের অন্য বিত্তবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উল্লেখ্য, মতিয়ার রহমান মুকসুদপুরের খানজাপুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে ব্যবসার পাশাপাশি এলাকায় নিয়মিত বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
এমএসএম / এমএসএম
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন
শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ
উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর
মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা
কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫