ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৩:৫৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ফলে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল থেকে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। পাটগাতি বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা একটি মিছিল নিয়ে টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ করে দেয়। পরে জিটি সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে পুলিশের টহল গাড়ি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় আশপাশের ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

দিনভর সড়ক অবরোধ ও নাশকতার কারণে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন। ঘটনার পর থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল

রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর

মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা

কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা