ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা


উজিরপুর প্রতিনিধি  photo উজিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৩:৫৭

বরিশালের উজিরপুরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. শাহে আলম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি।

অনুষ্ঠানে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ ও যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সুমনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চলতি বছর উজিরপুর উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে।

সভাপতির বক্তব্যে ইউএনও আলী সুজা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থেকে পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল

রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর

মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা

কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা