ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৪:১

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও দলীয় ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কে এম মিজানুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর দিকনির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ঢাকা–বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা অংশের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় ঘোষিত কর্মসূচি সফলের প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিলের নেতৃত্বদানকারী কে এম মিজানুর রহমান জানান, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলীয় ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে তাঁরা মাঠে রয়েছেন। সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশনায় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামী দিনেও দলীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। দলের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সব কর্মসূচি সফল করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল

রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর

মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা

কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা