শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী দৈনিক সকালের সময় পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম জানান, ১৬৯ নম্বর হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ এবং আরএস ৪৯১০ দাগে মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশ জমির বৈধ মালিক তিনি। জমিটি তাঁর পিতা তাঁকে হেবা দলিল মূলে হস্তান্তর করেন। ফলে জমির রেকর্ড, নামজারি, খাজনা দাখিলা, ডিজিটাল ম্যাপ এবং আদালতের রায় ও ডিক্রিসহ সব ধরনের বৈধ কাগজপত্র তাঁর পক্ষেই রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সেখানে ফলজ ও বনজ গাছপালা রোপণ করে শান্তিপূর্ণ ভোগদখলে ছিলেন।
পুলিশ সুপার বরাবরে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, জমির মালিকানা নিয়ে পূর্বে শৈলকুপা সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলা দায়ের করা হলে ২০১৯ সালে আদালত শামীমুল ইসলামের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন। পরে বিবাদীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলাটি বিচারাধীন থাকা এবং উচ্চ আদালতের স্পষ্ট স্থগিতাদেশ (স্টে অর্ডার) থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি জবরদখল করে পাকা ভবন নির্মাণকাজ শুরু করেছেন কনস্টেবল মামুন ও তাঁর দুই ভাই নোমান ও সোহান।
নিষেধাজ্ঞা অমান্য করায় ভুক্তভোগী সাংবাদিক ঝিনাইদহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় মামলা দায়েরসহ পুলিশ সুপার ও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ উঠেছে, অভিযুক্ত ব্যক্তি পুলিশে কর্মরত থাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তাঁর ভাই নাইমুল ইসলাম নোমান দাবি করেন, জমিতে কোনো ধরনের আদালতের নিষেধাজ্ঞা নেই এবং তাঁরা কারও জমি দখল না করে নিজেদের অংশেই ভবন নির্মাণ করছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, সাংবাদিক শামীমুল ইসলামের একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। বিরোধপূর্ণ জমিতে দখল ও নিষেধাজ্ঞা অমান্যের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন
শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ
উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর
মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা
কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫