নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে চরম অনিয়ম এবং এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। উপকারভোগীদের সরকারি বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও জনপ্রতি ২৩ কেজি করে দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্ত ডিলারের নাম লিয়াকত আলী সর্দার ওরফে টিটো। তিনি উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার।
জানা গেছে, চাল ওজনে কম দেওয়ার খবর পেয়ে সোমবার (৯ নভেম্বর ২০২৬) ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যান স্থানীয় সংবাদকর্মী গোলাম মোস্তফা ও নজরুল শেখ। এ সময় সংশ্লিষ্ট ডিলারের লোকজন তাঁদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে এবং একপর্যায়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগী সুবিধাভোগীদের অভিযোগ, ডিলার টিটো দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে প্রতি বস্তা চালে ৭ থেকে ৮ কেজি কম দিয়ে দরিদ্র মানুষের হক আত্মসাৎ করে আসছেন। অনিয়মের বিরুদ্ধে কথা বললেই সুবিধাভোগীদের কার্ড বাতিলের ভয় দেখানো হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, চাল ওজনে কম দেওয়া এবং তথ্য সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের ওপর হামলার মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের সুষ্ঠু তদন্ত করে ডিলারের লাইসেন্স বাতিল এবং সংবাদকর্মীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট