ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৪:৩৫

দেশজুড়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, নতুন উদ্যোগ চিহ্নিতকরণ ও সহজ শর্তে প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনার লক্ষ্যে মেহেরপুরে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় এ কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্যবসায়িক পরিকল্পনা, আধুনিক উদ্যোক্তা ধারণা এবং আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল কুদ্দুস। মুখ্য আলোচক হিসেবে কর্মসূচির রূপরেখা ও কার্যপ্রণালি বিস্তারিতভাবে উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আশেক বিল্লাহ।

ডাচ্-বাংলা ব্যাংকের এডিপি ম্যানেজার আহসান উল কবিরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের ডিজিএম তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আল মামুন এবং উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।

এ সময় রূপালী ব্যাংক মেহেরপুর শাখার এজিএম এস এম সাব্বির হোসেন, সোনালী ব্যাংক গাড়াডোব শাখার ব্যবস্থাপক মোহা. এহসানুল কবিরসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের স্থানীয় কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এ কর্মসূচিটি মেহেরপুর জেলায় সফলভাবে বাস্তবায়নে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল)।

এমএসএম / এমএসএম

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন