বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনার বারহাট্টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী রাজু মিয়া ও তাঁর বাবা লিটন মিয়াসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, বিক্রমশ্রী পূর্ব পাড়া গ্রামের লইজ্জত আলীর মেয়ে সাবিনা ওরফে শরিফার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছিল। কিন্তু সেই বিরোধের জের ধরে গত ২৪ অক্টোবর সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ রাজু মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়ের করেন সাবিনা। ওই মামলায় রাজুকে দীর্ঘ ১২ দিন কারাভোগ করতে হয়েছে। অথচ রাজুর সঙ্গে অভিযুক্ত ওই নারীর কোনো ধরনের সম্পর্ক বা যোগাযোগ কখনোই ছিল না।
বক্তারা আরও অভিযোগ করেন, সাবিনা এলাকায় একাধিক বিয়ে এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কেউ তাঁর এসব অপকর্মের প্রতিবাদ করলে তাঁকে মিথ্যা নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। ইতিমধ্যে তিনি একের পর এক সাতটি বিয়ে করেছেন বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী রাজু মিয়ার বাবা লিটন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নিতে তাঁর পরিবারের ওপর এই মিথ্যা মামলার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবি জানান।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিক উজ্জামান জানান, বিক্রমশ্রী গ্রামের স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানাতে থানায় এসেছিলেন। তাঁদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট