গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রায় সাত লাখ মানুষের একমাত্র ভরসা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি রোগী ভর্তি থাকছেন। একদিকে মূল হাসপাতালে উপচে পড়া রোগীর চাপ, অন্যদিকে উপজেলায় সরকারি অর্থে নির্মিত দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চিকিৎসক ও জনবল সংকটে বছরের পর বছর কার্যত অচল হয়ে পড়ে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত অন্তত ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি থাকছেন। স্থান সংকুলান না হওয়ায় ওয়ার্ডের মেঝে ও বারান্দায় শয্যা পেতে সেবা নিতে হচ্ছে সাধারণ মানুষকে। সীমিত জনবল ও অবকাঠামো নিয়েই চিকিৎসক ও নার্সরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
বিপরীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো কোনো কাজেই আসছে না। ২০২১ সালে গলাচিপা ফেরিঘাট এলাকায় নির্মিত ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও চিকিৎসকের অভাবে নিয়মিত চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। অন্যদিকে পানপট্টি এলাকায় ২০১৮ সালে নির্মিত অপর ১০ শয্যার কেন্দ্রটি নির্মাণের আট বছর পেরিয়ে গেলেও এখনো চালু করা যায়নি। ফলে দীর্ঘদিন ফেলে রাখায় কেন্দ্রটির শয্যা ও মূল্যবান চিকিৎসাসামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতেও জনবল সংকট ও দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতির কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো চালু না থাকায় প্রসূতি, নবজাতকসহ সব ধরনের চিকিৎসার জন্য সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হচ্ছে, যার ফলে মূল হাসপাতালের ওপর চাপ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে।
এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত রেহানা জানান, তীব্র জনবল ও মেডিকেল অফিসার সংকটের কারণে সব জায়গায় পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে রি-সাফলিং বা পুনর্বিন্যাসের মাধ্যমে কেন্দ্রগুলোতে অস্থায়ীভাবে সেবা চালুর চেষ্টা চলছে। নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ হলে দ্রুত সেখানে স্থায়ী চিকিৎসক পদায়ন করা হবে।
বন্ধ থাকা কেন্দ্র দুটি দ্রুত চালু করে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এটি কার্যকর হলে মা ও শিশুদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি মূল হাসপাতালের ওপর বাড়তি চাপও অনেকাংশে কমে আসবে।
এমএসএম / এমএসএম
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট