আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে র্যালিটি বের হয়। র্যালিটি ঢাকা–সিলেট মহাসড়ক ও আশুগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও শিল্প উৎপাদনে মাঠপর্যায়ে প্রতিটি ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি আইডিইবির সার্বিক সাফল্য কামনা করেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান। সাধারণ সম্পাদক মো. বকতিয়ার রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের কাউন্সিলর মো. খায়রুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, অর্থ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আসাদুর রহমান এবং কাউন্সিলর মো. আহসান হাবীব প্রমুখ।
সমাবেশে বক্তারা কারিগরি শিক্ষার প্রসার, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক মর্যাদা নিশ্চিতের দাবি জানান। অনুষ্ঠানে আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার অন্তর্ভুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও সদস্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট