ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৪:৪৪

চট্টগ্রামের পটিয়ায় বসতঘর দখলের উদ্দেশ্যে এক গৃহবধূকে মারধর, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তাঁর দেবর ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কোহিনুর আক্তার (৩৫) পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন কোহিনুরের দেবর মো. মোশাররফ আমিন (৩৮) ও ননদ তানজিনা আক্তার ওরফে তারিন (৩৩)। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী কোহিনুর উপজেলার আশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মল্লপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক বসতঘর দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কোহিনুর ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি ও নানাভাবে হয়রানি করে আসছিলেন। গত ২১ অক্টোবর সকালে বসতঘরের সামনে গালাগালির প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। সর্বশেষ গত ৮ নভেম্বর সকাল ১১টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে চুল ধরে টানা-হেঁচড়া ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, কাঠের লাঠি দিয়ে আঘাত করে তাঁর মুখের বাঁ পাশে জখম করা হয় এবং পরিহিত কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ায় তাঁর কান ছিঁড়ে রক্তাক্ত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে মোশাররফ আমিন দাবি করেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং তাঁর অনুপস্থিতিতে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করা হয়েছে এবং তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন