ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৪:৪৫
যশোরের চৌগাছায় ফুটপথ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযান পরচালিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় পৌর লাইট চত্তর হতে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের নেতৃত্বে অভিযান শুরু করা হয়। এরপর উপজেলা সড়কে দোকানের সামনে চাল তৈরি ও দোকানের সামনে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রত্যেক ব্যবসায়ীকে নিজ উদ্যোগে সব কিছু অপসরণের নির্দেশ দেয়া হয়। 
এ সময় উপজেলা সহকারী কমিশানর ((ভূমি) জিএমএ মুনীব, থানা অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর নির্বাহী অফিসার মোশাররফ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ হাসিবুল ইসলাম হাসিবসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। 
প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবদ জনিয়েছেন পথচারী সহ সাধারণ মানুষ। 
উপজেলা সহকারী কমিশনার ((ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি,এম,এ মুনীব বলেন, ফুটপাত দখলমুক্ত করতে যে অভিযান শুরু হয়েছে তা চলমান থাকবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন