ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১০-১১-২০২৬ বিকাল ৫:১৪

রাজশাহীর বাঘায় মারধর ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. পারভেজ আহম্মেদ নামের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হকসহ চারজনের বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ২ নম্বর গড়গড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ আহম্মেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ নভেম্বর রাতে দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হকসহ কয়েকজনের সঙ্গে তিনি চারঘাটে যান। সেখানে রাজনৈতিক আলোচনার একপর্যায়ে প্রধান শিক্ষক নিজেকে বিএনপির সক্রিয় কর্মী দাবি করলে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং ২০১৭ সালে দলীয় ব্যানারে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা উঠলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

পারভেজের অভিযোগ, ওই বিরোধের জের ধরে পরদিন ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে পাট কেনার উদ্দেশে জোতরাঘব বাজারে যাওয়ার পথে ছবির বাড়ির মোড় এলাকায় পৌঁছালে তাঁর গতিরোধ করা হয়। এ সময় প্রধান শিক্ষক এমদাদুল হক, মো. নাজিম মন্ডল, মো. লতিফ মন্ডল ও মো. পলাশ মন্ডল বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। একই সঙ্গে পাট কেনার জন্য সঙ্গে থাকা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

পরিকল্পিত এই হামলার ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা নিরপেক্ষ তদন্ত, লুণ্ঠিত টাকা উদ্ধার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় পারভেজ আহম্মেদের লিখিত এজাহারের ভিত্তিতে বাঘা থানায় মামলা রুজু হয়েছে (মামলা নং-০২/২৬, তারিখ: ৪/১১/২৬ ইং)। তবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু