ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ১০-১১-২০২৬ বিকাল ৫:১৫

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে এবং মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলার রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদ্রাসা চত্বরে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। সমাবেশে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, নৈতিক শিক্ষাদান এবং অভিভাবকদের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, একটি শিক্ষিত ও সুস্থ সমাজ বিনির্মাণে কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়, পরিবার ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম। বাল্যবিয়ে ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ব্যাধিগুলো থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারিবারিকভাবে সচেতনতা তৈরি করতে হবে এবং সন্তানদের পাঠ্যবইয়ের পাশাপাশি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু