ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৬ রাত ১:৫৫

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

​মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল ১০:৩০টায় গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশে অংশ গ্রহণ এর মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা করেন। নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথাবলেন এবং অভিভাবকদের সাথে শিশু শিক্ষার্থীদের কিভাবে গড়ে তোলা যায় সে বিষয় নিয়ে মতবিনিময় করেন। 
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন আজকের শিশুরা কাদা মাটির মত এদের কে এখন থেকে যে ভাবে গড়া হবে তারা সেভাবেই গড়ে উঠবে। তাদের সুন্দর ভবিষ্যত গড়তে অভিভাবকদের এখন থেকেই আরো পরিশ্রম করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ , উপজেলা সহকারী কমিশনার (ভূমি)যায়েদ হোসাইন। নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান সুমন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দাইয়ান খান,গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মনির হোসেন, গজারিয়া ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড ইউ পি সদস্য মামুন রাঢ়ী, ২ নং ওয়ার্ড ইউ পি সদস্য ছালেহ আহাম্মেদ রাসেল।
 পরে সকাল সাড়ে ১১টায় গজারিয়া পুরাতন থানা ভবনে  গজারিয়া স্কাউটস ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কাউটস ইউনিফর্ম বিতরণ করে, দুপুর ১২ টায় গজারিয়া  উপজেলার ভূমি অফিস এর সেবা কার্যক্রম পরিদর্শন করেন।দুপুর ২টায় উপজেলা সভা কক্ষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেন।দুপুর ৩ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর অগ্রযাত্রা:শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ,জেলা শিক্ষা অফিসার মো:শরিফুল ইসলাম,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ফার্মেসী বিভাগ এর ডিন অধ্যাপক ড.শরীফা সুলতানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)যায়েদ হোসাইন প্রমুখ।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা