গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসির বিশেষ আয়োজন
বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতজগতের কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার জন্মমাস ঘিরে অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রয়াত এই গীতিকার, পরিচালক ও প্রযোজকের কালজয়ী সৃষ্টিগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল বিএফডিসি। দর্শকদের কাছ থেকে সেই আয়োজন ইতিবাচক সাড়া পাওয়ায় এবার গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্র করে বিশেষ উৎসবের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মাসুমা রহমান তানি বলেন, গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রশিল্পকে নিজের ঘর মনে করতেন। অথচ মৃত্যুর পর তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই তার কালজয়ী কাজগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।
শুধু চলচ্চিত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবে না আয়োজন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে উপস্থাপনের পরিকল্পনাও রয়েছে। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তার মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ষাটের দশকে গান লেখা শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে ২০ হাজারের বেশি গান রচনা করেছেন বলে জানা যায়। চলচ্চিত্রের গান ও দেশাত্মবোধক সংগীতের পাশাপাশি গল্প, চিত্রনাট্য রচনা এবং চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
aliul / aliul
গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসির বিশেষ আয়োজন
নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা
বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম
কে হচ্ছেন নতুন জেমস বন্ড
৪ ডিসেম্বর সালমানের ‘মাতৃভূমি’
আবারও ‘মনপুরা’ জুটি
শবনম ফারিয়ার আক্ষেপ : সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার
তৃতীয় বিয়ে, ১৩ বছরের সংসার, বিচ্ছেদের ঘোষণা দিলেন পবন কল্যাণ
ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ
বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা